admin
১২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

নিউজ ডেস্ক: ম্যাচটাও হলো জয় দিয়ে। শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। চীনের হুলুনবুয়ির সিটিতে লড়াকু পারফরম্যান্সে টুর্নামেন্ট শেষ করেছে লাল-সবুজের মেয়েরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। তবে দুই দলের জমাট রক্ষণে প্রথমার্ধে গোল আসেনি। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা সাফা রিমণ।
শেষ কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন কনা। এরপর মালয়েশিয়া একটি গোল শোধ করলেও জয় হাতছাড়া করেনি বাংলাদেশ।
গ্রুপ পর্বেও দুর্দান্ত ছিল বাংলাদেশের মেয়েরা। চায়নিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে হারিয়ে গ্রুপে দাপট দেখিয়েছিল তারা। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক সারিকা রিমন।
২০২৩ সালের আসরে নবম হয়েছিল বাংলাদেশ। এবার পঞ্চম হয়ে আসর শেষ করে আগের সাফল্য ছাড়িয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা। জয় দিয়ে শেষ করা এই টুর্নামেন্ট তাই বাংলাদেশের জুনিয়র নারী হকির জন্য হয়ে থাকল স্মরণীয় এক অধ্যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে সড়ক অবরোধ ও গুলিবর্ষণ: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার প্রায় তিন হাজার পর্যটক

১

ভারতে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ 

২

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে চেয়ারম্যান কামাল আহমেদ আটক

৩

২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজারের বেশি

৪

ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনে আদনান নবীন-এর ভোট প্রার্থনা

৫

আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে

৬

রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

৭

রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন

৮

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শন করলেন এমরান আহমদ চৌধুরী এম‌পি

৯

কক্সবাজারের ইনানী রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

১০

ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর: প্রস্তুতি জোরদার

১২

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

১৩

দুই গ্রামের টাকা নেতারা ভাগ নেবে, নেতারা টাকা খেয়ে ফেললে আমার কোনো গন্ধ বের হবে না

১৪

বারকোট মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

১৫

আরব আমিরাতকে ভালোবাসার বার্তা দিতে আবুধাবি দূতাবাসের ব্যতিক্রমী আয়োজন

১৬

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

১৭

সিলেট ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৮

জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা

১৯

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

২০