admin
১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে বলাৎকারের অভিযুক্ত শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না

নিজস্ব প্রতিবেদক: সিলেটে দুই শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে আটক করে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার ফয়জুল হক সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই মাদ্রাসার হিফজ শাখার দুই শিশু শিক্ষার্থীদের বলাৎকার করেছেন।
ওই শিক্ষার্থীদের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বুধবার ফয়জুলকে জৈন্তাপুর থেকে গ্রেপ্তার করে শাহপরান থানা পুলিশ। থানায় নির্যাতনের শিকার শিশুদের পরিবার অভিযোগ জানানোর খবরে ফয়জুল মাদ্রাসা ছেড়ে পালিয়ে জৈন্তাপুরে চলে যান বলে জানায় পুলিশ। ফয়জুল হকের বাড়িও জৈন্তাপুরে।
শাহপারান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ সিলেটটুডেকে বলেন, ৮ থেকে ১০ বছরের দুটি শিশুকে বলাৎকারের অভিযোগ ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে।
ওই শিশুদের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, শিশু দুটি সম্প্রতি মাদ্রাসা থেকে বাড়ি চলে আসে এবং আর মাদ্রাসা যেতে আপত্তি জানায়। অভিভাবকরা মারধর করেও মাদ্রাসা পাঠাতে পারেননি। এক পর্যায়ে শিশু দুটি অভিভাবদের জানায়, প্রতি রাতে হুজুরের ঘরে যেতে হয়। না গেলে মারেন। আর ঘরে গেলে খারাপ খাজ করেন।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়জুল হক বলাৎকারের কথা স্বীকার করেছেন জানিয়ে ওসি বলেন, বলাৎকারের কথা উনি স্বীকার করেছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম, শিশুদের সাথে এসব খারাপ কাজ না করে আরেকটি বিয়ে করেন না কেন, জবাবে ফয়জুল বলেছেন, ‘মহিলাদের আমার ভাল্লাগে না’।
ওসি বলেন, মামালায় গ্রেপ্তার দেখিয়ে ফয়জুল হককে আদালতে সোপর্দ করা হয়েছে। আর শিশু দুটিকে মেডিকেল পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
CP: 004

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে সড়ক অবরোধ ও গুলিবর্ষণ: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার প্রায় তিন হাজার পর্যটক

১

ভারতে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ 

২

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে চেয়ারম্যান কামাল আহমেদ আটক

৩

২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজারের বেশি

৪

ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনে আদনান নবীন-এর ভোট প্রার্থনা

৫

আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে

৬

রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

৭

রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন

৮

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শন করলেন এমরান আহমদ চৌধুরী এম‌পি

৯

কক্সবাজারের ইনানী রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

১০

ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর: প্রস্তুতি জোরদার

১২

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

১৩

দুই গ্রামের টাকা নেতারা ভাগ নেবে, নেতারা টাকা খেয়ে ফেললে আমার কোনো গন্ধ বের হবে না

১৪

বারকোট মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

১৫

আরব আমিরাতকে ভালোবাসার বার্তা দিতে আবুধাবি দূতাবাসের ব্যতিক্রমী আয়োজন

১৬

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

১৭

সিলেট ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৮

জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা

১৯

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

২০