admin
২ অক্টোবর ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোঃ সাদেকুল ইসলাম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটের দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন রামচন্দ্রপুর বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।

অভিযানে বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৯/১-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ বালান্দর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ (কসমস ফিফটি) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে সড়ক অবরোধ ও গুলিবর্ষণ: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার প্রায় তিন হাজার পর্যটক

১

ভারতে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ 

২

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে চেয়ারম্যান কামাল আহমেদ আটক

৩

২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজারের বেশি

৪

ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনে আদনান নবীন-এর ভোট প্রার্থনা

৫

আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে

৬

রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

৭

রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন

৮

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শন করলেন এমরান আহমদ চৌধুরী এম‌পি

৯

কক্সবাজারের ইনানী রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

১০

ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর: প্রস্তুতি জোরদার

১২

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

১৩

দুই গ্রামের টাকা নেতারা ভাগ নেবে, নেতারা টাকা খেয়ে ফেললে আমার কোনো গন্ধ বের হবে না

১৪

বারকোট মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

১৫

আরব আমিরাতকে ভালোবাসার বার্তা দিতে আবুধাবি দূতাবাসের ব্যতিক্রমী আয়োজন

১৬

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

১৭

সিলেট ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৮

জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা

১৯

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

২০