নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ (সিলেট): আসন্ন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে ভোটার ও প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে একটি জমজমাট পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) গোলাপগঞ্জে অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাওলানা আব্দুল জলিল এর সভাপতিত্বে ও নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ও ইমরান আহমদ এর যৌথ পরিচালনায় গোলাপগঞ্জ বাজারের স্বনামধন্য একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, নির্বাচন কমিশনার সাংবাদিক ও লেখক আনোয়ার শাহজাহান, সাংবাদিক আব্দুল আহাদ, সাংবাদিক মো:শহিদুর রহমান সুহেদ প্রমুখ।
আসন্ন প্রেসক্লাব নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা ও ভোটারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সবাই নিজ নিজ পরিচয় দেন। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা একে অপরের সাথে পরিচয় ও কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন। এ সময় স্থানীয় সংবাদকর্মীদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আগামী ৩ অক্টোবর ২০২৬ তারিখে গোলাপগঞ্জ প্রেসক্লাবের এই বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন পদে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পাশাপাশি নিজেদের ও ব্যক্তিগত ইশতেহার নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সকলের আশা, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গোলাপগঞ্জ প্রেসক্লাবে একটি গতিশীল ও শক্তিশালি নেতৃত্ব নির্বাচিত হবে, যা স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষায় জোরালো ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন