admin
৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ প্রেসক্লাবের বহুল প্রতীক্ষিত নির্বাচনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় জিবি টেলিভিশনের হলরুমে পাঁচ সদস্যের সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়।

তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই, ২০ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এবং ২২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আগামী ৩ অক্টোবর, শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন বিকেল ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
দীর্ঘদিনের প্রত্যাশা ও অপেক্ষার অবসান ঘটিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ায় সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।
গোলাপগঞ্জের সাংবাদিক সমাজের প্রকৃত ও মূলধারার সাংবাদিকদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হওয়ার প্রেক্ষাপটে এবারের নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে এই নির্বাচন একটি উৎসবমুখর মিলনমেলায় পরিণত হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বলেন, সবার সহযোগিতা, দোয়া ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য আব্দুল আহাদ, আনোয়ার শাহজাহান, শহিদুর রহমান সুহেদ ও আবুল কালাম। এছাড়াও গোলাপগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। cp/005

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে সড়ক অবরোধ ও গুলিবর্ষণ: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার প্রায় তিন হাজার পর্যটক

১

ভারতে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ 

২

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে চেয়ারম্যান কামাল আহমেদ আটক

৩

২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজারের বেশি

৪

ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনে আদনান নবীন-এর ভোট প্রার্থনা

৫

আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে

৬

রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

৭

রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন

৮

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শন করলেন এমরান আহমদ চৌধুরী এম‌পি

৯

কক্সবাজারের ইনানী রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

১০

ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর: প্রস্তুতি জোরদার

১২

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

১৩

দুই গ্রামের টাকা নেতারা ভাগ নেবে, নেতারা টাকা খেয়ে ফেললে আমার কোনো গন্ধ বের হবে না

১৪

বারকোট মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

১৫

আরব আমিরাতকে ভালোবাসার বার্তা দিতে আবুধাবি দূতাবাসের ব্যতিক্রমী আয়োজন

১৬

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

১৭

সিলেট ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৮

জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা

১৯

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

২০