admin
১১ জুন ২০২৫, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার টিভির এক যুগ পূর্তি ও বর্ষসেরা প্রতিনিধি সম্মাননা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ::

”চায়ের দেশের সব খবর ” এ স্লোগান কে বুকে ধারণ করে হাটি হাটি পা পা করে এক যুগে পর্দাপন করলো, মৌলভীবাজারের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম মৌলভীবাজার টিভি। মৌলভীবাজার টিভির এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত সেরা প্রতিনিধিদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। বুধবার (১১জুন) শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন টিভির ম্যানেজিং ডিরেক্টর, সাইপ্রাস প্রবাসী পারভেজ হামিদ এবং যুক্তরাজ্য প্রবাসী প্রোগ্রাম ডিরেক্টর ফায়েদ আহমদ।

মৌলভীবাজার টিভির স্টাফ রিপোর্টার সামাদ আহমেদ আবিরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার টিভির ম্যানেজিং বোর্ডের সম্মানিত সদস্য জনাব ইবাদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা অনলাইন টিভির স্টাফ রিপোর্টার খালেদ আহমদ সামির, সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ ও বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি, শাহরিয়ার খান শাকিব। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সামাদ আহমেদ আবির, রকিবুল ইসলাম রকি, ইব্রাহীম আহমদ, সৈয়দ রাকিব আলী প্রমুখ।

এ সময় মৌলভীবাজার টিভির বর্ষসেরা ভিডিওগ্রাফার-২০২৪ হিসেবে সামাদ আহমেদ আবির কে এবং বর্ষসেরা প্রতিবেদক -২০২৪ হিসেবে রকিবুল ইসলাম রকি কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই আয়োজনে প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানানো হয় এবং তাদের ভবিষ্যতে আরও দায়িত্বশীল, পেশাদার ও গঠনমূলক সাংবাদিকতার জন্য উৎসাহিত করা হয়।

উল্লেখ্য, মৌলভীবাজার টিভি মৌলভীবাজার জেলার উল্লেখযোগ্য একটি গণমাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল। একঝাঁক তরুণ প্রতিভাবান সংবাদকর্মী দ্বারা এটি পরিচালিত। জেলার সমসাময়িক বিষয়ে এবং সত্য প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মৌলভীবাজার টিভির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে সড়ক অবরোধ ও গুলিবর্ষণ: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার প্রায় তিন হাজার পর্যটক

১

ভারতে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ 

২

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে চেয়ারম্যান কামাল আহমেদ আটক

৩

২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজারের বেশি

৪

ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনে আদনান নবীন-এর ভোট প্রার্থনা

৫

আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে

৬

রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

৭

রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন

৮

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শন করলেন এমরান আহমদ চৌধুরী এম‌পি

৯

কক্সবাজারের ইনানী রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

১০

ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর: প্রস্তুতি জোরদার

১২

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

১৩

দুই গ্রামের টাকা নেতারা ভাগ নেবে, নেতারা টাকা খেয়ে ফেললে আমার কোনো গন্ধ বের হবে না

১৪

বারকোট মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

১৫

আরব আমিরাতকে ভালোবাসার বার্তা দিতে আবুধাবি দূতাবাসের ব্যতিক্রমী আয়োজন

১৬

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

১৭

সিলেট ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৮

জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা

১৯

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

২০