admin
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি :  বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি, প্রি-পেইড মিটার বাতিল, গ্রাহক হয়রানি বন্ধ, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাতিল এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জাতীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা পাবলিক লাইব্রেরি চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেসকো-১ ডিভিশন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনোয়ার রহমান অনু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির অর্থ সম্পাদক আহমাদুর রহিম, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, সহ-সম্পাদক আব্দুল হালিম, জেলা সেচ পাম্প মালিক সমিতির সদস্য আবুল কালাম, মাহাবুর রহমান, সাইফুল ইসলাম, ঋষিকেশ, ফুলমিয়া, হাসানুর রহমান, আজাদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, “এদেশে বিদ্যুৎ উৎপাদন ও বিপণনের জন্য যে সমস্ত প্রতিষ্ঠান বা কোম্পানি কাজ করছে, তারা মূলত এদেশের মানুষের রক্ত শোষণ করছে। জনগণের পকেট কাটা প্রি-পেইড মিটার এখন জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রতি গ্রাহককে এই মিটারের জন্য প্রতিমাসে অতিরিক্ত ২৫০ টাকা বেশি বিল গুনতে হচ্ছে। ডিমান্ড চার্জ, মিটার ভাড়া মিলে প্রতিবছর এক লক্ষ কোটি টাকা জনগণের পকেট কেটে নেওয়া হচ্ছে। এই টাকা রাষ্ট্রের কোনো কাজে না এসে বরং চুরি হচ্ছে।”

তারা আরও বলেন, এভাবে লুট হতে দেওয়া যায় না, এই ব্যবস্থাকে প্রতিহত করতে হবে। তাই জরুরি ভিত্তিতে প্রি-পেইড মিটার বাতিল করে ডিজিটাল মিটার পুনঃস্থাপন ও ভুতুড়ে বিলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে সড়ক অবরোধ ও গুলিবর্ষণ: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার প্রায় তিন হাজার পর্যটক

১

ভারতে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ 

২

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে চেয়ারম্যান কামাল আহমেদ আটক

৩

২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজারের বেশি

৪

ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনে আদনান নবীন-এর ভোট প্রার্থনা

৫

আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে

৬

রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

৭

রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন

৮

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শন করলেন এমরান আহমদ চৌধুরী এম‌পি

৯

কক্সবাজারের ইনানী রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

১০

ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর: প্রস্তুতি জোরদার

১২

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

১৩

দুই গ্রামের টাকা নেতারা ভাগ নেবে, নেতারা টাকা খেয়ে ফেললে আমার কোনো গন্ধ বের হবে না

১৪

বারকোট মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

১৫

আরব আমিরাতকে ভালোবাসার বার্তা দিতে আবুধাবি দূতাবাসের ব্যতিক্রমী আয়োজন

১৬

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

১৭

সিলেট ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৮

জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা

১৯

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

২০