admin
১ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ

বান্দরবন সংবাদদাতা : বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও মেঘলার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত “ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ” কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শুরু হওয়া উক্ত প্রশিক্ষণ কার্যক্রম আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত হয়। প্রশিক্ষণ শেষে মোট ১৯ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়।
প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম।
উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তরুণদের ফ্রিজ ও এসি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের কল্যাণ, দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরতা সৃষ্টি এবং স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বান্দরবানে এ ধরনের কারিগরি প্রশিক্ষণ আয়োজন স্থানীয় জনগণের পাশে সেনাবাহিনীর দায়িত্বশীল ও সহযোগিতামূলক ভূমিকার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার জন্য তাদের উৎসাহিত করা হয়। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে সড়ক অবরোধ ও গুলিবর্ষণ: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার প্রায় তিন হাজার পর্যটক

১

ভারতে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ 

২

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে চেয়ারম্যান কামাল আহমেদ আটক

৩

২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজারের বেশি

৪

ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনে আদনান নবীন-এর ভোট প্রার্থনা

৫

আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে

৬

রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

৭

রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন

৮

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শন করলেন এমরান আহমদ চৌধুরী এম‌পি

৯

কক্সবাজারের ইনানী রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

১০

ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর: প্রস্তুতি জোরদার

১২

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

১৩

দুই গ্রামের টাকা নেতারা ভাগ নেবে, নেতারা টাকা খেয়ে ফেললে আমার কোনো গন্ধ বের হবে না

১৪

বারকোট মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

১৫

আরব আমিরাতকে ভালোবাসার বার্তা দিতে আবুধাবি দূতাবাসের ব্যতিক্রমী আয়োজন

১৬

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

১৭

সিলেট ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৮

জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা

১৯

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

২০