মৌলভীবাজার প্রতিনিধি:
৪ জুলাই ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মৌলভীবাজারে এতিমদের মধ্যে খাবার বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার সদর উপজেলার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের শাহাদাত কবুল এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের দ্রুত সুস্থতা কামনায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

৪ জুন শনিবার দুপুরে সদর উপজেলার একটি এতিমখানায় এই মানবিক কার্যক্রম আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা হারুনূর রশিদ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ও ১২নং গিয়াসনগর ইউনিয়ন সভাপতি মোঃ শাহানূর আহমদ, উপজেলা মজলিসে শূরা সদস্য ও ১১নং মোস্তফাপুর ইউনিয়ন সভাপতি মোয়াজ্জিম হোসেন জুয়েল, ১২নং গিয়াসনগর ইউনিয়নের সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,
“বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদরা দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা জাতি কখনো ভুলবে না। তাদের শাহাদাতের মাধ্যমে আমরা স্বাধীনতা ও ইসলামী মূল্যবোধ রক্ষার প্রেরণা পাই। আহত ও পঙ্গুত্ববরণকারীদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে সড়ক অবরোধ ও গুলিবর্ষণ: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার প্রায় তিন হাজার পর্যটক

১

ভারতে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ 

২

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে চেয়ারম্যান কামাল আহমেদ আটক

৩

২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজারের বেশি

৪

ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনে আদনান নবীন-এর ভোট প্রার্থনা

৫

আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে

৬

রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

৭

রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন

৮

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শন করলেন এমরান আহমদ চৌধুরী এম‌পি

৯

কক্সবাজারের ইনানী রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

১০

ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর: প্রস্তুতি জোরদার

১২

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

১৩

দুই গ্রামের টাকা নেতারা ভাগ নেবে, নেতারা টাকা খেয়ে ফেললে আমার কোনো গন্ধ বের হবে না

১৪

বারকোট মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

১৫

আরব আমিরাতকে ভালোবাসার বার্তা দিতে আবুধাবি দূতাবাসের ব্যতিক্রমী আয়োজন

১৬

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

১৭

সিলেট ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৮

জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা

১৯

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

২০