প্রেস বিজ্ঞপ্তি:: সুনামগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়া একাধিক মামলার আসামি মো.আসির মিয়া (৩২) গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
৯টা ৩০ মিনিটে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভাস্থ পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানসী রেস্টুরেন্টের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ২ সেপ্টেম্বর একাধিক মামলার আসামি মোঃ আসির মিয়াকে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় তার ফেসবুক লাইভে আসার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর আসামিকে গ্রেফতারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সুনামগঞ্জের একটি চৌকশ দল অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার পানসী রেস্টুরেন্টের ভেতর থেকে আসির মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন