গোলাপগঞ্জ প্রতিনিধি:
‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’
আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯.০০ ঘটিকায গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ এর শুভ উদ্বোধন করেন।
গোলাপগঞ্জ উপজেলায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:রফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন “ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জ” এবং “চৌঘরী যুব সংগঠন'” এর প্রতিনিধিগণ।
আজ ১২ সেপ্টেম্বর সকাল ৯.০০ ঘটিকার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং জনগণকে সচেতন হওয়ার আহ্বান করেন।
ভিডিও কনফারেন্স পরবর্তী সবায় ইউএনও বলেন – মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথে আমাদের চলতে হবে। ডেঙ্গু মোকাবেলায় গোলাপগঞ্জের সর্বস্তরের নাগরিককে এক হয়ে লড়াই করতে হবে। ময়লা আবর্জনা সঠিক স্থানে ফেলতে হবে এবং নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবকে সচেতন করতে হবে। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা গড়ে তুলতে হবে।
সভায় ডেঙ্গু মোকাবেলায় কয়েকটি পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় এবং মাননীয় ইউএনও মহোদয় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সেগুলো বাস্তবায়নের নির্দেশনা প্রধান করেন
মন্তব্য করুন