admin
৪ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ২০২৬: আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ‘মিষ্টি মুখ’ অনুষ্ঠান

​গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ২০২৬-এর আনন্দঘন সমাপ্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে এক বর্ণিল ‘মিষ্টি মুখ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (৪ অক্টোবর ২০২৬) স্থানীয় আব্দুল মুতলিব কমপ্লেক্সে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
​প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভূমি ও ভবনদাতা আনোয়ার শাহজাহানের ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোলাপগঞ্জ নির্বাচন কমিশনের সদস্য ও নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও ক্লাবের সাধারণ সদস্যগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকারী কমিটির সদস্য মুফতি মোহাম্মদ জাবের আহমদ তেলাওয়াতের মাধ্যমে ​শুরু হয়।
উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুল আহাদ, নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ খান, সহ-সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, প্রকাশনা সম্পাদক সাকেল আহমদ, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সালমান কাদির দিপু, তথ্য প্রযুক্তি সম্পাদক সামিল হোসাইন, সংস্কৃতি সম্পাদক ফাহাদ হোসাইন, নির্বাহী সদস্য মোহাম্মদ জাবের আহমদ, বাবর জোয়ারদার, মাহদী রহমান ও এম আব্দুল জলিল।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী মাহফুজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইমরান আহমদ, সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাকিব আল মামুন, প্রচার সম্পাদক পদপ্রার্থী জালাল আহমদ চৌধুরী ও জাকির আহমদ, দপ্তর সম্পাদক পদপ্রার্থী রুবেল আহমদ তালুকদার, সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী রুহুল আমীন, নির্বাহী সদস্য দেব নাথ ও আব্দুল্লাহ আহমদ।

এছাড়া গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ এবং প্রেসক্লাবের সাধারণ সদস্যদের মধ্যে রতন মণি চন্দ, মো. আব্বাস উদ্দিন, মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, গোলাম দস্তগীর খান ছামিন, শাহ আলম, মনসুর হোসেন মুন্না, দেলোয়ার হোসেন মান্না, নজরুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, নির্বাচন আসে এবং যায়, কিন্তু পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংবাদিকদের পেশাদারিত্বই মূল বিষয়। গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকরা ক্লাবের ঐক্য বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তাদের এই উদ্যোগ সাংবাদিকদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার স্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে।

​আনন্দঘন পরিবেশে উপস্থিত সকলে একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী দিনে গোলাপগঞ্জের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও কল্যাণে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে সড়ক অবরোধ ও গুলিবর্ষণ: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার প্রায় তিন হাজার পর্যটক

১

ভারতে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ 

২

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে চেয়ারম্যান কামাল আহমেদ আটক

৩

২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজারের বেশি

৪

ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনে আদনান নবীন-এর ভোট প্রার্থনা

৫

আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে

৬

রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

৭

রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন

৮

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শন করলেন এমরান আহমদ চৌধুরী এম‌পি

৯

কক্সবাজারের ইনানী রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

১০

ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর: প্রস্তুতি জোরদার

১২

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

১৩

দুই গ্রামের টাকা নেতারা ভাগ নেবে, নেতারা টাকা খেয়ে ফেললে আমার কোনো গন্ধ বের হবে না

১৪

বারকোট মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

১৫

আরব আমিরাতকে ভালোবাসার বার্তা দিতে আবুধাবি দূতাবাসের ব্যতিক্রমী আয়োজন

১৬

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

১৭

সিলেট ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৮

জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা

১৯

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

২০