admin
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসপি কার্যালয়ের পাশে নিয়মিত জুয়ার আসর, ৪ পুলিশ গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এসপি কার্যালয় সংলগ্ন একটি টিনশেড ঘরে গোপন জুয়ার আসরে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান চলাকালে ধাক্কাধাক্কিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানা আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে ঠাকুরগাঁও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হলপাড়াস্থ পুলিশ সুপারের কার্যালয়সংলগ্ন টিনশেড রুমে এ ঘটনা ঘটে।

 

গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যরা হলেন—ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) শান্তি কুমার রায় (৩৭), কনস্টেবল মো. সোহেল রানা (৩৩), কনস্টেবল আলমগীর কবির (৩৩) এবং সদর ফাঁড়িতে কর্মরত এএসআই মো. শাহাদত জামান (৩৯)। তবে অভিযানের সময় পঞ্চগড় জেলা পুলিশের এটিএসআই আতাউর রহমান (৪০) এবং পিবিআই ঠাকুরগাঁওয়ের কনস্টেবল শহিদুল ইসলাম (৩৮) পালিয়ে যেতে সক্ষম হন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন উক্ত টিনশেড ঘরে নিয়মিত জুয়ার আসর বসত। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার টহল দল জানতে পারে যে সেখানে জুয়ার আসর বসেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আলমগীর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার নেতৃত্বে একটি দল সেখানে সাঁড়াশি অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলে বাধা দিতে গিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা হাতে আঘাত পেয়ে গুরুতর আহত হন; এতে তার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ওই চার পুলিশ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে খেলার তাস, জুয়ার বোর্ডে থাকা নগদ টাকা ও কয়েকটি স্মার্টফোন জব্দ করা হয়। এ ছাড়া ঘটনাস্থলের পাশ থেকে চারটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. লিখন হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৫ ধারা এবং দণ্ডবিধির ৩২৩ ও ৩২৫ ধারা যুক্ত করা হয়েছে।

মামলাটির তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পাল বলেন, অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার চারজনকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং পলাতক অপর দুজনকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন বলেন, নিয়মিত মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কয়েক দিন ধরে পুলিশের কিছু বিপথগামী সদস্যের জুয়া খেলায় জড়িয়ে পড়ার তথ্য পাচ্ছিলাম। যাচাই-বাছাই শেষে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। সাধারণ অপরাধীদের মতো তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাজেকে সড়ক অবরোধ ও গুলিবর্ষণ: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার প্রায় তিন হাজার পর্যটক

১

ভারতে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ 

২

সিলেটের তামাবিল ইমিগ্রেশনে চেয়ারম্যান কামাল আহমেদ আটক

৩

২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজারের বেশি

৪

ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতি নির্বাচনে আদনান নবীন-এর ভোট প্রার্থনা

৫

আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে

৬

রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

৭

রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন

৮

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শন করলেন এমরান আহমদ চৌধুরী এম‌পি

৯

কক্সবাজারের ইনানী রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

১০

ক্লিন গোলাপগঞ্জ গ্রীন গোলাপগঞ্জ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর: প্রস্তুতি জোরদার

১২

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

১৩

দুই গ্রামের টাকা নেতারা ভাগ নেবে, নেতারা টাকা খেয়ে ফেললে আমার কোনো গন্ধ বের হবে না

১৪

বারকোট মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

১৫

আরব আমিরাতকে ভালোবাসার বার্তা দিতে আবুধাবি দূতাবাসের ব্যতিক্রমী আয়োজন

১৬

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

১৭

সিলেট ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

১৮

জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা

১৯

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

২০