নিজস্ব প্রতিবেদক ::
সিলেট রেঞ্জে মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ (চারশত) পিস ইয়াবাসহ জাকির হোসেন (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
দুপুর ১২টা ৩০ মিনিটে জকিগঞ্জ থানাধীন ২নং বিরশ্রী ইউনিয়নের পীরনগর এলাকায় জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জাকির হোসেন জকিগঞ্জ উপজেলার উত্তর মাদারখাল এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জকিগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন